হবিগঞ্জে একই পরিবারের দুইজনসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ২২:৩৮আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ০৯:৪৩

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে একই পরিবারের দুইজনসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ঘাতক তাহের উদ্দিনকে আটক করেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।  
নিহতরা হলেন- জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীর সিংহ পাড়া গ্রামের সৌদিপ্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪০), তার মেয়ে শারমিন আক্তার (২০) ও প্রতিবেশী আব্দুল আলীর ছেলে শিমুল মিয়া (২০)। এদিকে একই ঘটনায় আহত গিয়াস উদ্দিনের ছেলে সুজাত মিয়া (১২) চিকিৎসাধীন আছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীর সিংহ পাড়া গ্রামের দুই ভাই গিয়াস উদ্দিন ও  তাহের উদ্দিনের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ ছিল। এছাড়া ছোট ভাই তাহের বিদেশ যাওয়ার জন্য ভাইয়ের কাছে টাকা চাচ্ছিল। মাঝে মাঝেই এই টাকার জন্য তাহের বিদেশে থাকা তার ভাই ও দেশে থাকা ভাবিকে চাপ দিত। এর জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে অতর্কিতভাবে তাহের বড়ভাই গিয়াস উদ্দিনের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্ত্রী, ও মেয়েকে হত্যা করে। এ সময় প্রতিবেশী শিমুল মিয়া তাদেরকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীদের আঘাতে তারও মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জাহানারা বেগমের ছেলে সুজাত মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাহের উদ্দিনকে আটক করে।   

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ ঘাতক তাহের উদ্দিনকে আটক করেছে। নিহতদের লাশ উদ্ধারে চেষ্টা চলছে।

আরও পড়ুন: অভ্যন্তরীণ কর্মবিরতি চললেও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দুটি লঞ্চ
/এআর/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি