ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ২১:০২আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২১:০২

পানিতে ডুবে মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো শোলাবাড়ী গ্রামের কামাল মিয়ার ছেলে এমরান হোসেন (৭), মেয়ে তাহমিনা (৫) ও ভাগ্নে আমানউল্লাহ (৫)। 

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করীম জানান,খেলতে খেলতে ওই তিন শিশু বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় তিন শিশুর লাশ ভেসে ওঠে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দাফন করা হয়েছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম জানান, বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তিন শিশুর লাশ দাফন করা হয়েছে।  

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি