শোলাকিয়া হামলা: রিমান্ড শেষে আনোয়ার কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ০২:১৩আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ০২:১৬

আদালত কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গাইবান্ধা থেকে গ্রেফতার আনোয়ার হোসেনকে (৪৫) পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কিশোরগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুস ছালাম খান রবিবার বিকেলে এ আদেশ দেন।
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত)ও মামলার তদন্ত কর্মকর্তা মুর্শেদ জামান জানান, আনোয়ার হোসেন শোলাকিয়া হামলায় অংশ নেওয়া জঙ্গি শফিউল ইসলাম ও তার এক সহযোগীকে গোবিন্দগঞ্জে নিজের বাসায় আশ্রয় দেওয়ার কথা স্বীকার করেছে।
গত ২৪ জুলাই জঙ্গি শফিউলকে আশ্রয় দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
পরে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ শোলাকিয়ায় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখায়। গত বুধবার তাকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় কিশোরগঞ্জ থানা পুলিশ।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী