সিলেটে বুধবার অর্ধদিবস হরতাল আহ্বান

সিলেট প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ০৬:০১আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ০৬:০৩

সিলেটে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের জরুরি সভা সিলেট নগরীর জিন্দাবাজারের এলিগ্যান্ট শপিং সেন্টারের মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ৩১ আগস্ট সিলেট নগরীতে অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে। রবিবার রাতে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভায় হরতালের এ ডাক দেওয়া হয়।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩১ আগস্ট বুধবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট মহানগরী এলাকায় এ হরতাল পালিত হবে।
১৬ আগস্ট বেলা ২টায় নগরীর জিন্দাবাজারের এলিগ্যান্ট শপিং সেন্টারের সামনে মোটর সাইকেল পার্ক করা নিয়ে সৃষ্ট ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা সুলেমান হোসেন ও জাবেদের হাতে ব্যবসায়ী করিম বক্স মামুন নিহত হন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ও মামলার প্রধান আসামী জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সহ-সভাপতি এম সুলেমান হোসেনকে ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

/এইচকে/

পড়ুন: শাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম