বান্দরবানে ৪ জঙ্গি আটক!

বান্দরবান প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৭

বান্দরবান বান্দরবান পার্বত্য জেলা থেকে চার জঙ্গি আটকের তথ্য জানিয়েছেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।  রবিবার ভোরে লামা ও আলী কদমের বিভিন্ন এলাকায় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন তারা। তবে পুলিশ জানিয়েছে, আটকের পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন, আব্দুর রহমান (২০) ও আব্দুর রহমান (নওমুসলিম) (২৪)। তাদের বাড়ি আলী কদমের রেফার পাড়ায়। মুসলিম উদ্দীন ওরফে বাম্বু (৫০) ও রোকেয়া বেগম (২০) তাদের বাড়ি লামা উপজেলার শিলের তোয়া এলাকায়।

স্থানীয় গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে আসা ডিবির দুই এএসপির নেতৃত্বে জেলার আলী কদম এবং লামা থানার যৌথ টহল দল অভিযান চালায়। লামা ও আলী কদমের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে আটক জঙ্গিদের জবানবন্দিতে এই চার জনের নাম উঠে আসলে তাদের বিরুদ্ধে অভিযানে নামে ঢাকার গোয়েন্দা পুলিশ। তবে আটককৃতরা কোন জঙ্গি গ্রুপের সদস্য তা জানা সম্ভব হয়নি।

এদিকে বান্দরবান পুলিশ সুপার সঞ্চিত কুমার রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকার ডিবি কাউকে আটক করেছে কিনা আমার জানা নেই।  তবে আমরা তিনজনকে ধরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি।’

প্রসঙ্গত, ৩১ জুলাই মধ্য রাতে চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. মহিউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি বান্দরবানের লামা উপজেলার হায়দারনাশি এলাকার মো. ইসমাইলের ছেলে।

আরও পড়ুন- 

আসল পরিচয় মিললো মিরপুরে নিহত জঙ্গি মুরাদের
সোমবার জামায়াতের অর্ধদিবস হরতাল

/এমডিপি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম