সুন্দরবনের মালঞ্চ নদী থেকে ৩১টি ভারতীয় গরু আটক

মংলা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৪:৩৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৪:৪০

সুন্দরবনের মালঞ্চ নদী থেকে ৩১টি ভারতীয় গরু আটক করেছে মংলা কোস্টগার্ড। চোরাইপথে পাচার করে আনা এসব গরু মংলা কাস্টমস হাউজে হন্তান্তর করা হবে। সোমবার সকালে এসব গরু আটক করা হয়।

৩১টি ভারতীয় গরু আটক করেছে মংলা কোস্টগার্ড কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সোমবার সকালে সিজিএস গড়াই জাহাজ নিয়ে পশ্চিম সুন্দরবনের মালঞ্চ নদী এলাকায় অভিযান চালায়। এসময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহ হলে অভিযানকারীরা ট্রলারটি থামানোর সংকেত দেয়। তখন ট্রলারে থাকা চোরাকারবারীরা নদীতে লাফিয়ে পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা ৩১টি ভারতীয় গরু আটক করে কোস্টগার্ড। আটক গরুর মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

কোস্টগার্ডের অপারেশন অফিসার ফরিদুজ্জামান খান বলেন, ‘কোরবানির ঈদকে সামনে রেখে ভারতীয় গরু চোরাচালান বেড়ে যাওয়ায় সুন্দরবন সংলগ্ন মংলা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এলাকায় নৌপথে কোস্টগার্ডের টহল বৃদ্ধি করা হয়েছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী