বাগমারায় কৃষক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রাজশাহী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৩৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৩৪

ফাঁসি রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষক আতাবুল হক হত্যা মামলার একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকালে রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ ও বিশেষ দায়রা জজ আদালত-২ এর বিচারক জাকিয়া পারভিন আসামির উপস্থিতেই এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আবু হানিফ প্রামানিক (২৮) জেলার বাগমারা উপজেলার কোনাবাড়িয়া উত্তরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু বাকার।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল সকালে কোদাল দিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে মাটি কাটছিলেন কৃষক আতাবুল। এসময় জমিজমার পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে মকবুল হোসেনের ছেলে আবু হানিফ প্রামানিক তার ঘাড়ের ডান পাশে কোদাল দিয়ে কোপ মারেন। এতে ঘটনাস্থলেই আতাবুলের মৃত্যু হয়।

এ ঘটনায় ওইদিন বিকালে নিহতের ছেলে রাকিবুল ইসলাম বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ আবু হানিফকে গ্রেফতার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতে মামলাটির বিচারকাজ শুরু হয়। মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

পরে সোমবার বিকালে যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেন। এসময় আসামি আবু হানিফ প্রামানিক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান