কুষ্টিয়ায় দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষে আহত ৫

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৯

কুষ্টিয়া কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় প্রভাবশালী দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। এদের মধ্যে আজাদ আলী (৩৫) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মৃত্তিকাপাড়ায় কয়েকদিন ধরেই আধিপত্য নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরমধ্যে হামিদ মোল্লা নামের এক ভাই সাবেক ইউপি চেয়ারম্যান। আরেক ভাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাপান মোল্লা। সোমবার রাতে হামিদ মোল্লার লোকজন এলাকায় গুজব ছড়ায়, জাপান মোল্লার লোকজন তাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। তারই জের ধরে মঙ্গলবার মৃত্তিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হয় সংঘর্ষ।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আরও পড়ুন: 

এসপি বাবুল আক্তারকে অব্যাহতি

/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের