ওভারব্রিজের দাবিতে টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৪

টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ গাজীপুরের টঙ্গীতে ফুট ওভারব্রিজ স্থাপনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকালে ওই মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার সন্ধ্যায় সফিউদ্দিন সরকার একাডেমির ৭ম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় নিহত হয়। এর প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা এবং ১০টা থেকে সাড়ে ১০টা একাডেমির সামনে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। পরে তাদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।’

টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ তিনি আরও বলেন, ‘একই দাবিতে বুধবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা আবারও মহাসড়কে অবরোধ করে।’

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীরা জানায়, গাজীপুর সিটি করপোশেনের মেয়র ও সড়ক জনপথের কর্মকর্তাদের ওই দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিবে। অন্যথ্যায় পুলিশ তাদের গুলি করলেও তারা অবরোধ তুলবে না।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী