প্রতিদিন জঙ্গিবাদবিরোধী শপথ হয় যে স্কুলে

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৭

গোপালগঞ্জের ফুকরা মদন মোহন একাডেমিতে প্রতিদিনই সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শপথ গ্রহণ করা হয়। কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী এ বিদ্যাপীঠে অ্যাসেম্বলি ( সমাবেশ)  শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে। জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় শপথ। শপথে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি ঘৃণা জানানো হয়। সবশেষে স্কুলের প্রধান শিক্ষক মো. জইন উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নীতি, আদর্শ, নৈতিকতা, সামাজিক-ধর্মীয় অনুশাসন সম্পর্কে এবং সস্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেন। প্রতিদিন জঙ্গিবাদবিরোধী শপথ হয় যে স্কুলে

শিক্ষার্থীরা জানায়, জঙ্গিবাদবিরোধী সচেতনতা সৃস্টিতে তাদের প্রধান শিক্ষক প্রচার প্রচারণা চালাচ্ছেন। প্রতিটি ক্লাসের শেষে ৫ মিনিট শিক্ষকরা তাদের নৈতিক শিক্ষা দেয়।তারা জঙ্গিবাদকে ঘৃণা করে। তাদের শপথ সমৃদ্ধ দেশ গড়তে তারা জঙ্গিবাদ প্রতিহত করবে।

স্কুলের প্রধান শিক্ষক জাইন উদ্দিন বলেন, স্কুল শুরুর অ্যাসেম্বলিতেই আমরা জঙ্গিবাদবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমরা অভিাবক সমাবেশ শুরু করেছি। শিক্ষার পাশাপাশি সন্তানদের খোঁজ খবর রাখতে তাদের অনুপ্রাণিত করেছি। এতে ভালো সাড়া পেয়েছি। আমরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাই দিচ্ছি। আশাকরি আমার শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে যাবে না।

আরও পড়ুন: ফুটবল তারকা তাসলিমার বাবাকে পেটানোর অভিযোগ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী