নাটোরে বাস- ট্রাক সংঘর্ষে চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৬, ০৭:২০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ০৭:২২

নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় আহত ফরহাদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা হল ৪ জন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ফরহাদ টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার কুতুবপুর গ্রামের ফরমান আলীর ছেলে। ফরহাদের ভগ্নিপতি জহুরুল ইসলাম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকার রয়নাভরট হাটে রাজশাহী থেকে ঢাকাগামী আরপি রোকেয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সাথে রাজশাহীগামী গরু বহনকারী একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক চালকসহ ১৫ জন আহত হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

পরে চিকিৎসাধীন অবস্থায় বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রাক চালকসহ ২ জন এবং নাটোর সদর হাসপাতালে ১ জন মারা যায়। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল,নাটোর সদর হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জয়নাল এবং নাটোর সদর হাসপাতার থেকে ফরহাদকে ঢাকায় রেফার করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের মৃত্যু হয়।

/এইচকে/

পড়ুন: 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী