শ্বশুরবাড়িতে জামাতার ঝুলন্ত লাশ

জামালপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩৩

Jamalpur জামালপুর জেলার মেলান্দহে শ্বশুরবাড়ি থেকে নুরুন্নবী (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) খন্দকার হালিমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার ঈদের দিন বিকেলে বাড়ির পার্শ্বে একটি গাছে গলায় দড়ি বাধা ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। মৃত নুরুন্নবী মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের হাসান আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার নুরুন্নবী মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া গ্রামস্থ তার শ্বশুর আহমেদ আলীর বাড়িতে বেড়াতে যায়। ঈদের কেনাকাটা নিয়ে স্ত্রী সঙ্গে তার ঝগড়া হয়। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে একটি গাছে নুরুন্নবীর মৃতদেহ ঝুলে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।
ওসি জানান, প্রাথমিকভাবে আমরা এটিকে আত্মহত্যা বলে মনে করছি। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

/এইচকে/

পড়ুন: প্রতিবন্ধী হয়েও তারা জয়ী, তৈরি করা শতরঞ্জি যাচ্ছে বিদেশে

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি