গাইবান্ধায় স্বামীর বিরুদ্ধে পানিতে ডুবিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৪

গাইবান্ধা জেলা গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় রাশেদা বেগম (১৯) নামে এক গৃহবধূকে ডোবার পানিতে চুবিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার এরেন্ডবাড়ি ইউনিয়নের দক্ষিণ হরিচন্ডি গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ দুপুরে গৃহবধূ রাশেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর ঘাতক স্বামী আল আমিন পালিয়ে গেছে। রাশেদা বেগম একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।
ফুলছড়ি থানার ওসি আব্দুল খালেক জানান, প্রায় ৭ মাস আগে রাশেদার বিয়ে হয় একই ইউনিয়নের সন্ন্যাসীর চর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আল-আমিনের সঙ্গে। বিয়ের পর থেকেই আল আমিন যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করতো। এরমধ্যে ঈদুল আজহার পরে গত বৃহস্পতিবার সকালে রাশেদা স্বামী আল আমিনকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। কিন্তু এখানেও (বৃহস্পতিবার) আল আমিন যৌতুকের টাকার জন্য রাশেদার মধ্যে ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কথা বলার জন্য আল আমিন স্ত্রী রাশেদাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান। কিন্তু রাত গভীর হলেও তাদের দুইজনের আর কেউই বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার সকালে তারা বাড়ির পাশের ডোবায় রাশেদার শাড়ির আঁচল দেখতে পান। পরে পুলিশ ওই ডোবা থেকে রাশেদার মৃতদেহ উদ্ধার করেন। কিন্তু আল-আমিন কোনও হদিস পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাশেদা বেগমকে শ্বাসরোধ করে কিংবা পানিতে হত্যা করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান