হবিগঞ্জে অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৫

হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাটে অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে রাসেল মিয়া এক ব্যক্তি। নিহত তাহেরা সাত মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন।  এ ঘটনায় পুলিশ ওই ঘাতককে আটক করেছে।  
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদপুর গ্রামের রাসেল মিয়া তার স্ত্রী তাহেরা খাতুনকে (২২) পারিবারিক কলহের জের ধরে প্রায় সময়ই নির্যাতন করতো। বৃহস্পতিবার রাতের যে কোন এক সময়ে স্বামী রাসেল মিয়া তার স্ত্রী তাহেরাকে পিটিয়ে হত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘাতক স্বামীকে আটক করেছে। লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 

/এইচকে/

পড়ুন: বরসহ তিন ভাইয়ের মৃত্যুতে বিয়েবাড়িজুড়ে শোকের মাতম

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের