ধ্বংসের মুখে নীলফামারীর একমাত্র জাদুঘর

তৈয়ব আলী সরকার, নীলফামারী
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৪

নীলফামারী জাদুঘর স্থান স্বল্পতা, জনবলের অভাব ও অর্থ সংকটে নীলফামারী জেলার একমাত্র জাদুঘরটি ধ্বংসের দ্বারপ্রান্তে। অথচ জাদুঘরটিতে রয়েছে শতবছরের পুরনো কষ্টি পাথরের মূর্তি, তালপাতার লেখা রামায়ণ, মহাভারত ও পুঁথিসহ মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নীলফামারীর বাসিন্দারা জাতীয়করণ করে এই জাদুঘরটিকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবি জানাচ্ছেন।  

১৯৫৮ সালে জাদুঘরটির কার্যক্রম শুরু হলেও এটি পরিপূর্ণতা লাভ করে ১৯৮৩ সালে। নীলফামারী শহরের ডিসি অফিস চত্ত্বরে এসডিওর একটি পরিত্যক্ত ঘরে অস্থায়ীভাবে জাদুঘরটি স্থাপন করা হয়। ২০০০ সালে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন নীলফামারী জেলা প্রশাসক এবিএম কামরুল ইসলাম।

জাদুঘরটির প্রতিষ্ঠাতা মজিবর রহমান বলেন, ‘আমার স্বপ্ন ছিল প্রাচীন ও হারিয়ে যাওয়া জিনিসগুলো যাদুঘরে ধরে রেখে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। কিন্তু অর্থনৈতিক অভাবের কারণে এটা সম্ভব হয়ে উঠেনি।’ নীলফামারী জাদুঘরে রাখা নিদর্শন

জাদুঘরে ছয় হাজার বছরের প্রাচীন মরমর পাথর, টরেটক্কা মেশিন, কেরোসিন চালিত ফ্যান, তাল পাতার পুঁথি, প্রথম দিককার জিপগাড়ি, প্রাচীন যুগের হারিকেন, ৬০ কেজি ওজনের পানির বোতল, রংপুরের মহারাজা জিএলরায়ের চাদর, প্রাচীন যুগের তালা, হাজার বছরের শাল কাঠের সাম্পান নৌকা, ১৯৫৭ সালের আওয়ামী লীগের ব্যানার ও ছয় দাঁত বিশিষ্ট জিহ্বা সংযুক্ত শান পাথরের মূর্তিসহ আরও অনেক প্রাচীন জিনিসপত্র রয়েছে। এছাড়া জাদুঘরটিতে মাটির নিচে থেকে পাওয়া হাজার বছর আগের মূল্যবান কষ্টি পাথরের মূর্তি এবং তালপাতার লেখা রামায়ন, মহাভারত ও পুঁথিসহ প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে।  

জাদুঘরের কেয়ারটেকার রতন কুমার রায় জানান, জাদুঘর রক্ষণাবেক্ষণে জন্য একজন স্টাফ আছেন যাকে দিয়ে জাদুঘরটি রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না। এখানে কমপক্ষে তিন জন স্টাফ প্রয়োজন। নীলফামারী জাদুঘরে রাখা নিদর্শন

জেলা সম্মলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল বলেন, ‘প্রচারের অভাবে নীলফামারী জাদুঘরটি কথা অনেকে জানেন না। জাদুঘরটি অন্য স্থানে সরিয়ে নিয়ে গেলে অসংখ্য দর্শানার্থী হবে।

নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন জানান, ‘জাদুঘরটি জাতীয়করণ করার পরিকল্পনা রয়েছে। জেলায় বিনোদনের অনেক ব্যবস্থা থাকলেও প্রাচীন এসব জিনিসপত্র সংরক্ষণের তেমন ব্যবস্থা নেই। তাই জাদুঘরটি সংরক্ষণের সব ধরনের ব্যবস্থা করা হবে।’ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন জাকির হোসেন।

আরও পড়ুন- 

সেলফি তুলতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত!
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে তুরস্কের

/এমডিপি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম