কুবি খুলছে ২৫ সেপ্টেম্বর

কুবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:০০

কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলছে আগামী ২৫ সেপ্টেম্বর। রবিবার বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের সভা, সমাবেশ এবং মিছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে বলেও জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৩ তম সিন্ডিকেট সভায় ২৫ সেপ্টেম্বর ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। ২৪ সেপ্টেম্বর থেকে সব আবাসিক হল খুলে দেওয়া হবে। দীর্ঘ ৫৫ দিন বন্ধের পরে ক্যাম্পাস খোলার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, গত ১ আগস্ট ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ নিহত হয়। এর জেরেই ঘটনার দিনই অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী