ঢামেকে কেন্দ্রীয় কারাগারের ২ কয়েদির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:২০

ঢামেক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের ২ কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে আবুল কালাম (৫৫) ও মতিউর রহমান (৭০) নামে ওই দুই কয়েদি মারা যায়। জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, মৃত অবস্থাতেই ওই দুই কয়েদিকে হাসপাতালে আনা হয়েছিলো।
কারারক্ষী মোহাম্মদ জাকারিয়া জানান, মারা যাওয়া দুই কয়েদির মধ্যে আবুল কালাম (৫৫) কুমিল্লার বুড়িচংয়ের বাসিন্দা। তার কয়েদি নম্বর ৮৬৯৬/এ, পিতার নাম আহমদ আলী। সকাল ১১টা ৫০মিনিটে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল কালাম মাদকসহ ৬টি মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। দীর্ঘদিন ধরেই সে অসুস্থ ছিলো বলেও জানান তিনি।
অপরদিকে দুপুর ১২টা ৫৫ মিনিটে আরেক কয়েদি মতিউর রহমান রকেটকে (৭০) অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মতিউরের কয়েদি নম্বর ৭০৪৪/এ। লালবাগ কাশ্মীরিটোলার বাসিন্দা, এই কয়েদির পিতার নাম মৃত মুজিবুর রহমান।

কারারক্ষী জাকারিয়া আরও জানান, মারা যাওয়া দুই কয়েদির লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম