বাবা-মার অতি প্রশ্রয়েই বখে যায় মুগ্ধ

ফরিদপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৫

ফারদিন-হুদা-মুগ্ধ বাবা-মার অতিরিক্ত আদর ও প্রশ্রয়েই বিপথগামী হয় তাদের একমাত্র সন্তান ফারদিন হুদা মুগ্ধ। আর এ কারণেই ছেলের হাতে জীবন দিতে হয়েছে বাবা এটিএম রফিকুল হুদা পিন্টুকে। এমনটাই দাবি করেছে ফরিদপুর শহরের কমলাপুর এলাকাবাসী। তারা বলেন, শুধু মোটরসাইকেলের আবদারই নয়, মুগ্ধ মরণ নেশা ইয়াবায় আসক্ত। সে প্রতিদিন নেশার টাকার জন্যও বাবা-মাকে চাপের ওপর রাখতো।
বাবা-মার ৮ ছেলে ও ৬ মেয়ের মধ্যে পিন্টু ছিলেন সবার ছোট। পৈতৃক সূত্রে বিত্তশালী পিন্টু মাঝে-মাঝে জমি কেনা-বেচার কাজ করতেন বলে জানান তার ভাগিনা ইমতিয়াজ উদ্দিন আহমেদ।
কমলাপুর এলাকার ব্যবসায়ী মো.আসলাম মোল্লা জানান,অভিভাবকরা সন্তানকে যথাযথ শাসন না করা এবং অন্যায় আবদার রাখার পরিণতিতেই আজ মুগ্ধর বাবা পিন্টুকে জীবন দিতে হলো।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রোজার মাসে রাতের দিকে মুগ্ধ এলাকার তেঁতুলতলার মোড়ে এক দোকানের চাল খুলে টাকা ও জিনিসপত্র চুরি করে ধরা পরে। কিন্তু সে সময়ে তার অভিভাবকরা যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন দোকানদার মো. রিমন।
উল্লেখ্য, নতুন মডেলের মোটরসাইকেল না পেয়ে গত বৃহস্পতিবার বিকালে ফরিদপুর শহরে নিজের মা-বাবার শরীরে আগুন দেয় তাদের একমাত্র কিশোর ছেলে মুগ্ধ। এতে রফিকুল হুদা গুরুতরভাবে দগ্ধ হন। তার স্ত্রী সিলভিয়া হুদা ও ওই ছেলে সামান্য দগ্ধ হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রফিকুলের অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের স্থানান্তর করা হয়। পরে বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৬০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। এটিএম রফিকুল হুদা ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার ছোট ভাই।

আরও পড়ুন: ছেলের দেওয়া আগুনে অবশেষে মারা গেলেন বাবা
/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের