চাঁপাইনবাবগঞ্জে দুই জেএমবির ১৪ বছর করে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩০

আইন-আদালত চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুই জেএমবি সদস্যের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ  মো. জিয়াউর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গোমস্তাপুর থানার কালাইদিয়াড় গ্রামের আব্দুল মোমিন (২৪) ও ভোলাহাট থানার মুশরীভুজা সোনারপাড়ার গ্রামের রবিউল ইসলাম (২১)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৪ জুন শিবগঞ্জ থানা পুলিশ খড়গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. আব্দুল মোমিনকে (২৪) গুলি ও জিহাদি বইসহ আটক  করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ১৭ জুন রবিউল ইসলামকে তার ঘর থেকে ১টি সুটারগান, ৩ রাউন্ড গুলি, ৪টি পাইপ ও গুলি তৈরির সরঞ্জামসহ আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই ভোলাহাট থানায় পুলিশ অস্ত্র আইনে মামলা করে।

সাক্ষ্য প্রমাণাদি শেষে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মো. জিয়াউর রহমান দুজনকেই ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেন।

সরকারিপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট যোব্দুল হক ও অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাসান শরিফ।

আরও পড়ুন:
গারদখানায় নূর হোসেনের সঙ্গে আসামির হাতাহাতি

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস