মায়ের বঁটির কোপে শিশুকন্যার হাত দ্বিখণ্ডিত

ফরিদপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৫৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩০

ফরিদপুর ফরিদপুরে বখাটে পুত্রের আগুনে দগ্ধ পিতার মৃত্যুর পর আরেক নৃশংসতা ঘটে শুক্রবার। বখাটে ছেলের হাতে ৭০ বছরের মা প্রকাশ্যে পিটুনির শিকার হন। এবার মায়ের নৃশংসতার শিকার হয়েছে ১০ বছরের এক শিশুকন্যা। বঁটি দিয়ে মা শিশুটির একটি হাত বিচ্ছিন্ন করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার আলফাডাঙ্গা উপজেলার ভরমিঠাপুর গ্রামে।

স্থানীয়রা জানান, আলফাডাঙ্গা পৌর এলাকা ভরমিঠাপুর গ্রামের মাবিয়া বেগমের ঘরে শুক্রবার শিশু আছিয়াসহ অনেকে টিভি দেখতে যায়। টিভি দেখে আছিয়া চলে গেলে মাবিয়া বেগমের দেড় হাজার টাকা হারিয়ে যায়। এতে আছিয়ার মায়ের কাছে নালিশ করেন মাবিয়া বেগম।

টাকার জন্য আছিয়ার মাকে চাপ দেওয়া হয়। এতে শিশুটির মা তাসলিমা বেগম নিজ কন্যার প্রতি ক্ষুব্ধ হন। শনিবার বিকেল ৪টার দিকে তিনি মেয়েকে ডেকে নিয়ে ধারালো বঁটি দিয়ে তার ডান হাতের কব্জির ওপর কোপ মারেন। এতে শিশুটির ডান হাত দুই খণ্ড হয়ে যায়। খবর পেয়ে আছিয়ার বাবা মো. কুবাদ মেম্বার তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা খারাপ হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে আছিয়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি