পাহাড় কেটে বালু তুলছেন কারা!

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৩

পাহাড় কেটে বালু তুলছেন কারা! হবিগঞ্জের মাধবপুরে বৈকুণ্ঠপুর চা বাগানের পাহাড় কেটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাকর্মীদের বিরুদ্ধে। এদিকে, বালু উত্তোলন করায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাস্তাঘাটের হয়েছে বেহাল দশা। অভিযোগ উঠেছে, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ খানের ভয়ে চা বাগানের শ্রমিকরা কথা বলারও সাহস পাচ্ছেন না। তবে মাসুদ খানের দাবি, তিনি বালু কিনেছেন। আর  প্রশাসন জানিয়েছে, সিলিকা বালু উত্তোলনের ব্যাপারে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।

মাসুদ খান জগদীশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহেদ খানের ছেলে।

পাহাড় কেটে বালু তুলছেন কারা! স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা বাগানের প্রায় পাঁচ একক জায়গা থেকে অবৈধভাবে বালু উঠাচ্ছেন মাসুদ খান। সরকারের কাছ থেকে লিজ না নিয়ে শুধু প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটি টাকার বালু উত্তোলন করছেন। প্রতিদিন অর্ধশতাধিক ট্রাক দিয়ে বালুগুলো বিভিন্ন স্থানে পাচার করা হয়। বাগানের পাহাড়গুলো ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে ফেলে সেগুলো বালুতে রূপান্তরিত করা হয়। এরপর জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

চা বাগানের শ্রমিকরা অভিযোগ করে বলেন, বালু উত্তোলনের ফলে এলাকার সব রাস্তাঘাট এখন জমিতে পরিণত হয়েছে। ফলে চা পাতা নিয়ে নারী শ্রমিকদের আসা -যাওয়া করতে ভুগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাঘাট ভেঙে যাওয়ার তাদের সন্তানরা স্কুল-কলেজে আসতে পারছে না। কিন্ত মাসুদ খানের ভয়ে তারা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

বাগানের চা শ্রমিক দিতি সাঁওতাল বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমাদের বাগান থেকে চা পাতা নিয়ে আসতে কষ্ট হয়। কিন্তু তাদের ভয়ে প্রতিবাদ করতে পারছি না। নিরবেই সহ্য করতে হচ্ছে তাদের অত্যাচার।’


পাহাড় কেটে বালু তুলছেন কারা! একই বাগানের রবি সাঁওতাল বলেন, ‘প্রতিদিন শতশত ট্রাক দিয়ে বালু নেওয়ার ফলে আমাদের রাস্তাঘাট জমিতে পরিণত হয়েছে। রাস্তা দিয়ে চলাচলের কোনও অবস্থা নেই। রাস্তা নয় যেন জমির ওপর দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে। কিন্তু আমরা অসহায়। এর কোনও প্রতিবাদ করতে পারছি না।’

বাগানের শ্রমিক রবি দাস বলেন, প্রতিদিন অবৈধভাবে শতশত টাক দিয়ে বালু পাচার করা হচ্ছে। কিন্তু বাগানের শ্রমিকরা তা জেনেও প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। প্রতিবাদ করলেই আমাদের উপর অত্যাচার নেমে আসে।’

পাহাড় কেটে বালু তুলছেন কারা! তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের চোখের সামনেই আমাদের রাস্তাঘাট ধ্বংস হচ্ছে। কিন্তু কিছুই করার নেই।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক নিপেল পাল বলেন, তারা (বালু উত্তোলনকারীরা) দাবি করে বাগান থেকে বালু উত্তোলনের জন্য টাকা দিয়ে ক্রয় করেছে। আসলে কী জানি না। তবে আমাদের রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু তারা কোনও কর্ণপাত করেনি।’

তিনি বলেন, বালু উত্তোলনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে।

বালু উত্তোলনকারী সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ খানের ম্যানেজার দিরেশ ভট্টাচার্য বলেন, ‘আমরা প্রশাসন থেকে সাবলিজ নিয়ে বালু উত্তোলন করছি।’ এজন্য সব ধরনের কাগজপত্র রয়েছে বলে দাবি করেন তিনি।

পাহাড় কেটে বালু তুলছেন কারা!
বালু উত্তোলনকারী প্রভাবশালী নেতা মাসুদ খান বলেন, আমরা বালু উত্তোলনের জন্য বাগান ম্যানেজারকে দুই কোটি টাকা দিয়েছি। সেই হিসেবে বালু উত্তোলন করা হচ্ছে। তবে কোনও পাহাড় কাটা হয়নি।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রোকন উদ্দিন জানান, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমানে হাইকোর্ট থেকে সিলিকা বালু উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে। যে কারণে কেউ বালু উত্তোলন করতে পারবে না। তিনি জানান, প্রশাসনের নিষেধ অম্যান্য করে বালু উত্তোলন করায় বৈকুণ্ঠপুর বাগানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রায় ১০ লাখ টাকার বালু জব্দ করা হয়েছে। এরপর যদি কেউ বালু উত্তোলন করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

এমপির ছেলে রুমনের তিনদিনের রিমান্ড মঞ্জুর 

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক