বাল্যবিয়ে না করার শপথ নিলো ৭ শ’ শিক্ষার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪৭

সারা দেশে যখন কোনও আইনি পদক্ষেপ নিয়েও বাল্যবিয়ে ঠেকানো যাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইট ঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের ৭শ’ শিক্ষার্থী ‘বাল্যবিয়ে করবে না এবং কারও বাল্যবিয়ে হতে দেবে না’-এমন শপথ নিলো ।এসময় উপস্থিত অভিভাবক ও জনপ্রতিনিধিরাও বাল্যবিয়ে বন্ধে ভূমিকা রাখার শপথ নেন। বাল্যবিয়ে না করার শপথ নিলো ৭ শ’ শিক্ষার্থী
সোমবার বিকালে ষাইট ঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ‘বাল্যবিয়ে নিরোধ’ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই শপথ নেন শিক্ষার্থীসহ উপস্থিত ব্যক্তিরা।
শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি শিবালয় উপজেলা নিবার্হী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদ।
তেওতা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মুশফিকুর রহমান, ষাইট ঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম হোসেন খান, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, শহিদুল ইসলাম, বিএম খোরশেদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, রওশন আরা বেগম, দশম শ্রেণির শিক্ষার্থী মিতু আক্তার ও মামু শেখ।
উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ তার বক্তব্যে বলেন, ‘শিবালয় উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করতে কাজ শুরু করেছেন তিনি। এজন্য শিগগিরই ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হবে।
তিনি ঘোষণা করেন, তার উপজেলায় জন্ম নিবন্ধন ছাড়া কোনও বিয়ে রেজিস্ট্রি হবে না। যদি কেউ করার চেষ্টা করেন তাকে আইনের আওতায় আনা হবে।
/এআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক