সিরাজগঞ্জে স্বল্পমূল্যের ৬৫ বস্তা চাল জব্দ, আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ০২:৪২আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ০২:৪২

সিরাজগঞ্জে জব্দ হওয়া চালের ট্রাক সিরাজগঞ্জে হত দরিদ্রদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের ৬৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল আছে। চালগুলো একটি মিনি ট্রাকে করে কালোবাজারে বিক্রির চেষ্টার অপরাধে ২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে শহরের মিরপুর ওয়াপদা বাধের ওপর থেকে এসব চাল জব্দ ও ২ কালোবাজারীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার মাসুম হোসেনের ছেলে সোহাগ ও সদর উপজেলার শিয়ালকোল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব।

সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমি থানায় এসে চালের বস্তা পুলিশকে দিয়ে সিজার লিস্ট করিয়েছি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ‘সরকারি খাদ্য অধিদফতরের সিল সম্বলিত হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি মূল্যের ৬৫ বস্তা চাল বেলকুচির রাজাপুর ইউনিয়নের মাইঝাইল গ্রাম এবং কামারখন্দ উপজেলার কড্ডার মোড় থেকে জেলা সদরে কালোবাজারে বিক্রির জন্য আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তা জব্দ এবং ২ জনকে আটক করা হয়। আটককৃতদের জ্ঞিাসাবাদ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। শনিবার এ বিষয়ে ফৌজদারী মামলা হবে। পুলিশি তদন্তে কোনও ডিলার ও জনপ্রতিনিধি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান