ভাষাসৈনিক মহেন্দ্র নাথ আর নেই

লালমনিরহাট প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ২৩:০১আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২৩:০১

ভাষাসৈনিক মহেন্দ্র নাথ ভাষা সৈনিক মহেন্দ্র নাথ (৮৮) বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন। শনিবার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ভাষাসৈনিক মহেন্দ্র নাথ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহম্মেদ জানান, ভাষাসৈনিক মহেন্দ্র নাথ শনিবার বেলা ১২টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থতা বোধ করেন। তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক মহেন্দ্র নাথ রংপুর অঞ্চলের নেতৃত্ব দেন। পরে তিনি কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখান থেকে অবসর নিলেও তার কর্মদক্ষতার কারণে বিদ্যালয় নিজ খরচে তাকে স্বপদে বহাল রাখে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ওই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

এছাড়াও ভাষাসৈনিক মহেন্দ্র নাথ কালীগঞ্জের অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠীর আজিবন সভাপতিসহ ব্যক্তি জীবনে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ভাষাসৈনিক মহেন্দ্র নাথের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম