নাশকতার মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক)১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন দিলদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন খান।
ওসি আরও জানান, ‘কাউন্সিলর দিলদার নগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। বিএনপির সরকারবিরোধী আন্দোলনের সময় করা নাশকতার পাঁচটি মামলায় তিনি আসামি। এরমধ্যে চারটিতে জামিনে থাকলেও একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।’
বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, ‘২০১২ সালে দায়ের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ইকবাল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এপিএইচ/








