ভোটাধিকারের স্বপ্ন পূরণ হচ্ছে বিলুপ্ত ছিটমহলবাসীর

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
০২ অক্টোবর ২০১৬, ১৪:১৪আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৮:১৯

ভোটাধিকারের স্বপ্ন পূরণ হচ্ছে বিলুপ্ত ছিটমহলবাসীর নাগরিকত্ব লাভের এক বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে ভোটাধিকারের স্বীকৃতি পেতে যাচ্ছেন বিলুপ্ত ছিটমহলবাসী।   সোমবার (৩ অক্টোবর) বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার অধিবাসীরা মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) পাচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ফুলবাড়ী উপজেলাধীন বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার অধিবাসীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে জেলায় এই কর্মসূচির উদ্বোধন করবেন।

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার দাশিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সদ্য প্রতিষ্ঠিত কা‌লিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিলুপ্ত ছিটমহলবাসীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করবেন।

প্রধান নির্বাচন ক‌মিশনা‌রের সঙ্গে অন্যান্য নির্বাচন ক‌মিশনার ও নির্বাচন ক‌মিশন স‌চিবাল‌য়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠা‌নে উপ‌স্থিত থাক‌বেন ব‌লে জানা গে‌ছে।

‌জেলা নির্বাচন অফিস সূ‌ত্রে জানা যায়, ফুলবাড়ী উপ‌জেলাধীন বিলুপ্ত ছিটমহল দা‌শিয়ারছড়ায় মোট ভোটার দুই হাজার ৫৬২ জন। এর ম‌ধ্যে নারী ভোটার এক হাজার ৩০৬ এবং পুরুষ ভোটার এক হাজার ২৫৬। সোমবার উদ্বোধনী দি‌নে ভাঙ্গা‌মোড় ইউনিয়নভুক্ত ৯৮৫ জন ভোট‌া‌রের ম‌ধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হ‌বে। এর ম‌ধ্যে বিলুপ্ত ছিটমহ‌ল দা‌সিয়ারছড়ার ২১৯ জন ভোটার এই  কার্ড পা‌বেন।

অন্যদি‌কে, ভূরুঙ্গামারী উপ‌জেলাধীন বিলুপ্ত ১০টি ছিটমহ‌লে মোট ভোটার সংখ্যা ১৯১। এর ম‌ধ্যে নারী ভোটার ৯৪ এবং পুরুষ ভোটার ৯৭ জন।

কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলাধীন হ‌লোখানা ইউনিয়নভুক্ত বিলুপ্ত ছিটমহল ডাকুয়ার হাট ডা‌কি‌নির কু‌টিতে কোনও জনবস‌তি নেই।

এদিকে, গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে বাদপড়া  ইউনিয়নগুলোর নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ দিন বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়াসহ কুড়িগ্রামের অন্যান্য বিলুপ্ত ছিটমহলগুলোর অধিবাসীরা প্রথমবারের মত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। কুড়িগ্রামের ভেতরে থাকা বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়াকে ফুলবাড়ী উপজেলার তিনটি ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে ভূরুঙ্গামারী উপজেলাধীন ১০টি বিলুপ্ত ছিটমহলকে তিনটি ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর এই দুই উপজেলাধীন ছয়টি ইউনিয়নভুক্ত ১১টি ছিটমহলের ভোটাররা প্রথমবারের মত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। 

জীবনে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ছয় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত নারী প্রার্থীরা এখন থেকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ভোটারদের কাছে দোয়া চাইছেন। উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর বিভিন্ন হাটবাজারের চায়ের দোকানে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে আলোচনা করছেন। 

এ ব্যাপারে  বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও দাশিয়ারছড়ার অধিবাসী গোলাম মোস্তফা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা চিরকৃতজ্ঞ। ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশের নাগরিক হয়ে জীবনে প্রথমবারের মত ভোট দিতে পারবো জেনে বড় আনন্দ লাগছে।’

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বিলুপ্ত ছিটমহলগুলোর অধিবাসীদের ভোটার তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। আগামী ৩১ অক্টোবর ভোট দিবেন বিলুপ্ত ছিটের নব্য ভোটাররা।

২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে (১ আগস্ট) বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে নানা বঞ্চনার অবসান হয় ছিটবাসীদের। বাংলাদেশের ৫১টির বিনিময়ে ভূখন্ডের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহলের বাসিন্দারা পায় এ দেশের নাগরিকত্ব। ছিটমহল বিনিময়ের এক বছরের মাথায় গত ৪ সেপ্টেম্বর বিলুপ্ত ছিটের সাড়ে ১০ হাজারেরও বেশি ভোটারযোগ্য নাগরিককে ভোটার করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

 আরও পড়ুন:

বিলুপ্ত ছিটমহলবাসী পাচ্ছেন স্মার্ট কার্ড

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস