ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় মামলা

ঝালকাঠি প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৬, ১৫:৩৬আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৫:৩৬

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় মামলা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ঝালকাঠিতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ রমনী রঞ্জন চাকমার আদালতে মামলাটি দায়ের করা হয়।

বিএনপি নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও অ্যাডভোকেট বনি আমীন বাকলাই এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২৫ সেপ্টেম্বর চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকি তার নিজের ফেসবুকে একাউন্টে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে স্ট্যাটাস দেন।

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট আব্দুল মানান রসুল বলেন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নিতে ঝালকাঠি সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি