প্রকাশ্যে মারধর করে বিকাশ কর্মীর লক্ষাধিক টাকা ছিনতাই

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৬, ১৬:১৯আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৬:১৯

মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওরের তেরশ্রী এলাকায় প্রকাশ্যে মারধর করে সম্রাট দেবনাথ (২৫) নামে এক বিকাশ কর্মীর কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার তেরশ্রী মোড়ে এ ঘটনা ঘটে।

বিকাশের জেলা হিসাবরক্ষক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ওই কর্মী ঘিওরের পয়লা এলাকা থেকে তেরশ্রী বাজারের দিকে যাচ্ছিল। পথে দুটি মোটরসাইকেলে পাঁচ যুবক তাকে মারধর করে তার কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা সম্রাটকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

এ ব্যাপারে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগী বিকাশ কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরও পড়ুন:
ভোটাধিকারের স্বপ্ন পূরণ হচ্ছে বিলুপ্ত ছিটমহলবাসীর

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম