দল নতুন নেতৃত্ব নির্বাচন করলে সানন্দে মেনে নেব: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ১৬:৪৯আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৭:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল নতুন নেতৃত্ব বেছে নিলে সানন্দে মেনে নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দল যদি নতুন নেতৃত্ব নির্বাচন করে, আমি মেনে নেব।’ রবিবার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রশ্ন-উত্তর পর্বে দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ারের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশা-আল্লাহ, সম্মেলন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ডেলিগেটস ও কাউন্সিলররা যেভাবে চাইবেন, সেভাবেই নেতৃত্ব নির্বাচিত হবে। আমি থাকব, তবে দল যদি নতুন নেতৃত্ব চায়, আমি সানন্দে মেনে নেব।’
এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমার তো দলে সভাপতি পদে ৩৫ বছর হলো। দল যদি নতুন নেতৃত্ব বেছে নিয়ে আমাকে অবসরে যাওয়ার সুযোগ দেয়, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব।’
/টিএন/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি