বালিয়াকান্দিতে মণ্ডপ ভেঙে আহত ৩

রাজবাড়ী প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৬, ১৮:৩৮আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৮:৩৮

বালিয়াকান্দিতে মণ্ডপ ভেঙে আহত ৩ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে বাঁশের তৈরি চারতলা মণ্ডপের একাংশ ভেঙে তিন দর্শনার্থী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
সোমবার শারদীয় দুর্গা পূজার নবমীর দিনে বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের পরিচয় যাওয়া যায়নি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহিদুল ইসলাম (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলা ট্রিবিউনকে জানান, দর্শনার্থীদের অতিরিক্ত চাপেই এমন হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে সাময়িকভাবে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ রয়েছে। তবে আয়োজকদের ব্যবস্থাপনায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
রাজবাড়ী বালিয়াকান্দি গ্রাম জামালপুরের আলোকদিয়ায় এই ব্যতিক্রমী পূজার প্রধান আয়োজক গোবিন্দ চন্দ্র বিশ্বাস জানান,বাঁশের তৈরি পূজা মণ্ডপের দ্বিতীয় তলার একাংশর কাঠের পাটাতন ভেঙেছে। তবে কেউ আহত হয়নি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম