দেশের স্বার্থ রক্ষা করেই মুহুরীর চরের বিরোধ মীমাংসা করা হবে

ফেনী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৬, ১৮:১২আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৮:১২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী বর্তমান সরকার সব চুক্তি ও প্রটোকল বাস্তবায়ন করছে। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে ফেনীর মুহুরীর চরের বিরোধ মীমাংসা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়ায় ভারত-বাংলাদেশ বিরোধপূর্ণ মুহুরির চর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দুই দেশের আলোচনার মাধ্যমে সীমান্তে হত্যা বন্ধ করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, ফেনী সদরের এমপি নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, ফেনী জেলা প্রশাসক আমিন-উল-আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল।

সূত্র জানায়, স্থল সীমান্ত চুক্তিতে মুহুরীর চর বাংলাদেশের ভাগে পড়লেও তা হস্তান্তরে আপত্তি জানিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি এবং তারপর ২০১১ সালে স্বাক্ষরিত প্রটোকল অনুসারে এই বছরই দুই দেশের ছিটমহল বিনিময় হয়। অপদখলীয় ভূমি সমস্যার সমাধানও হতে যাচ্ছে।

চুক্তি ও প্রটোকল অনুসারে, মুহুরীর চরের ২০১৪ সালের ১৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত উভয় দেশের জরিপ বিভাগ বিজিবি ও বিএসএফের সহযোগিতায় যৌথ জরিপ কার্যক্রম পরিচালনা করে। এ জরিপের পর মুহুরীরর চরের ৭১ দশমিক ৯৪ একর ভূমির মালিকানা ফিরে পায় বাংলাদেশ। অপরদিকে, ভারত পায় ২০ দশমিক ২০ একর ভূমি।

এদিকে, জরিপের ফলে চিহ্নিত হওয়া বাংলাদেশের মালিকানাভুক্ত ৭১ দশমিক ৯৪ একর ভূমির সীমানা নির্ধারণী ৪৪টি কাঠের সাব-পিলারের স্থলে পাকা পিলার স্থাপনের চেষ্টা করা হলে আপত্তি জানায় ভারতের রাজ্য সরকার।

জানা গেছে, ত্রিপুরার রাজস্ববিষয়ক মন্ত্রী বাদল চৌধুরীর আপত্তির কারণে মুহুরীর চরের সীমানা পিলার স্থাপনের আগে বাংলাদেশের ভাগে পাওয়া অংশের ১৩ একর ভূমি দাবি করে আরেক দফা মুহুরীর চরে জরিপ চালাতে দাবি জানান তিনি।

তার দাবি, ২০১৪ সালে বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দল যে জরিপ করেছে তাতে ত্রিপুরা রাজ্য সরকার বা স্থানীয় জেলা প্রশাসনকে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে দীর্ঘ দিনের মুহুরী চরের সমস্যা স্থায়ী কোনও সমাধান হয়নি। 

/বিটি/এসএনএইচ/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস