দৌলতপুরে ২১ জেলেকে কারাদণ্ড, ৬ জনকে অর্থদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৫:০৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৫:০৩

জেলে অপহরণ (ফাইল ফটো) নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে মানিকগঞ্জের দৌলতপুরে ২১ জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও আরো ছয়জনকে অর্থদণ্ড দিয়েছন ভ্রাম্যমাণ আদাল। বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউর রহমান অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মাছ আটক আছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনোয়ার হোসেন জানান, ‘মঙ্গলবার দিবাগত রাতে যমুনা নদী থেকে নিষেধাজ্ঞা অম্যান্য করে মাছ ধরার সময় ২৭ জেলেকে আটক করা হয়। যার মধ্যে ২১ জনকে কারাদণ্ড ও ৬ জনকে অর্থদণ্ড করা হয়।’

কারাদণ্ড পাওয়া জেলেরা হলেন- চাঁন মিয়া (৩২), আনিস (৩৫), সাখাওয়াত (৩৮), আ: রহিম (৩৫), আলমগীর হোসেন (৩৮), দেলোয়ার হোসেন (৩৮), মোন্নাফ মোল্লা (৩৫), আনছার আলী (৪৫), জয়নাল মণ্ডল (৩৮), শফিকুল ইসলাম (২৮),আ:রাজ্জাক (৩২),শহীদুল ইসলাম (৩১), রওশন ফকির (৩৮),শরিফ মণ্ডল (৩৫), নান্নু মিয়া (৩৮),মনিরুল ইসলাম (৩৫), মতিয়ার রহমান (৩১), কুতুব উদ্দিন (৩৫), আারিফ হোসেন (৪৫), সিরাজুল ইসলাম (৩৮) ও নজরুল ইসলাম (৩৫)।

এ সময় আটক আরও ছয় জনকে বয়সের কারণে বিশেষ বিবেচনায় অর্থদণ্ড দেওয়া হয়। আটক হওয়া ৫০ কেজি জাটকা ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম