সাভারে স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

সাভার প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ২৩:১৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২৩:১৫





সাভার সাভারে আছমা আফরিন মিতু (২৮) নামে এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার স্বামী মুরাদকে আটক করেছে। সোমবার রাতে সাভার পৌর এলাকার আনন্দপুরের সিটিলে মহল্লায় আলতাফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মিতু ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।
নিহতের বাবা আলতাফ আলী জানান, তার মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এরই সুবাধে ওই বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী মুরাদের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত এক বছর আগে চাঁদপুর এলাকার মুরাদ মিয়া তার মেয়ে মিতুকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তারা ঢাকায় একটি ভাড়া বাসায় থাকতো।গত এক সপ্তাহ আগে তারা দুজনই তাদের বাড়ি আনন্দপুর এলাকায় বেড়াতে আসেন। পরে সোমবার রাতে মুরাদ তার মেয়কে পিটিয়ে হত্যার পর মরদেহ রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে। এ সময় স্থানীয়রা রুমের ভেতরে মিতুর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুরাদকে আটক করে ও নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহাবুবুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী