সহপাঠীর লাথিতে শিক্ষার্থীর মৃত্যু!

পাবনা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১৭:৪৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:৪৯

পাবনা পাবনা সদর উপজেলার দোগাছিতে শ্রেণিকক্ষে সহপাঠীর লাথিতে সজিব হোসেন (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে দোগাছি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

মৃত সজিব উপজেলার দোগাছি ইউনিয়নের কায়েমকোলা গ্রামের আসাদ হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী একই উপজেলার দ্বীপচর গ্রামের হাবি সরদারের ছেলে খায়রুল ইসলামকে (১৩) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

দোগাছি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন জানান, দুপুরে শ্রেণিকক্ষে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী সজিব ও খায়রুল। এ সময় শ্রেণিকক্ষে কোনও শিক্ষক ছিলেন না। কথা কাটাকাটির একপর্যায়ে খায়রুল অসাবধানতাবশত সজিবকে লাথি মারে। এতে গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সজিব। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষার্থী খায়রুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ও অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:
স্কুলের জমিতে সভাপতির বাড়ি!

দোকানের সঙ্গে ঝুলিয়ে স্কুলছাত্রকে নির্যাতন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের