আরাকান ফেরত জঙ্গিসহ হুজির ৪ সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৬, ১৪:৫৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৪:৫৬

গাজীপুরে গ্রেফতার হওয়ার হুজির চার সদস্য

আরাকান ফেরত জঙ্গি ও দুই প্রকৌশলীসহ গাজীপুরে হরকাতুল জিহদের (হুজি) ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ দুটি ছোরা, একটি চাপাতি, চারটি ককটেল, ইলেকট্রিক ডিভাইস, ১৪টি পেট্রোল বোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর মহানগরের কাউলতিয়া মধ্যপাড়ার খাইরুল ইসলাম (২৬), টাঙ্গাইল সদরের আটপুকুর গ্রামের আমিনুল হক (৪৯), একই জেলার গোপালপুর উপজেলার শহীদ উল্লাহ (৪৩) ও ময়মনসিংহের উপজেলার সৈয়দপাড়া গ্রামের গোলাম কিবরিয়া খান (২৫)।

এদের মধ্যে খাইরুল ইসলাম ও গোলাম কিবরিয়া গাজীপুরের ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির (আইইউটি) সাবেক শিক্ষার্থী এবং শহীদ উল্লাহ আরাকান ফেরত জঙ্গি।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, জয়দেবপুর থানার নান্দুয়াইন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২০ গজ পশ্চিমে জঙ্গলের ভেতরে সুফিয়া কটেজের পরিত্যক্ত একটি একতলা বিল্ডিংয়ে জঙ্গিরা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একত্রিত হয়ে শলাপরামর্শ করছিল বলে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে।

খবর পেয়ে জেলা পুলিশের স্পেশাল টেক্স গ্রুপের সদস্যরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল থেকে দুইটি ছোরা, একটি চাপাতি, ৪টি ককটেল, ইলেকট্রিক ডিভাইস, ১৪টি পেট্রোল বোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, শহীদুল্লাহ জিহাদ করে শহীদ হওয়ার জন্য তারা আরাকান গিয়েছিল। আমিনুল হক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্রেনওয়াশ করে এবং জিহাদি বই দিয়ে এই লাইনে নিয়ে আসে। খাইরুল ইসলাম ও গোলাম কিবরিয়া দুজনই পেশায় প্রকৌশলী। তারা বিভিন্ন বিস্ফোরক সরঞ্জাম ও গোপন যোগাযোগের সরঞ্জাম তৈরি করে।

গ্রেফতারকৃতরা সবাই হুজির সদস্য। তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি