কিবরিয়া হত্যা মামলা: মেয়র আরিফুল হকের জামিন নামঞ্জুর

হবিগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ১৪:৫৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৫:০৩

মেয়র আরিফুল হক সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হকের জামিন নামঞ্জর করেছে আদালত। সোমবার সকালে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহর আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। আদালত মামলার পরবর্তী তারিখ আগামী ৮ নভেম্বর নির্ধারণ করেছেন।

মেয়র আরিফুল হকের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, সকালে আমরা আদালতে আরিফুল হকের জামিনা আবেদন করার পর দুপুরে শুনানি শেষে আদালত নামঞ্জুর করেছেন। যেহেতু নিম্ন আদালতে আমরা জামিন পায়নি তাই আমরা জামিনের জন্য শিগগিরই উচ্চ আদালতে যাবো।

২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হয় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ ৫ জন। এ ঘটনার জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার কার্যক্রম চলছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের