লিপু হত্যার বিচার দাবিতে মশাল মিছিল

রাবি প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৬, ১৯:৫৬আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৯:৫৬

লিপু হত্যার বিচার দাবিতে মশাল মিছিল ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘দিনে রাতে লাশ পড়ে, প্রশাসন কী করে’, ‘বিচার বিচার বিচার চাই, লিপু হত্যার বিচার চাই’, ‘লিপুর খুনিরা, হুঁশিয়ার সাবধান’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’ এসব প্রতিবাদী স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার দোষীদের শাস্তির দাবিতে আয়োজিত মশাল মিছিলে শিক্ষার্থীরা এসব স্লোগান দেন। সন্ধ্যা ৬টায় লিপু চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে নবাব আব্দুল লতিফ হলের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাসেল মাহমুদ বলেন, ‘শিক্ষক আকতার জাহান, শিক্ষার্থী লিপুসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আগামীকাল বুধবার বেলা ১১টায় সিনেট ভবনের সামনে শিক্ষার্থী সমাবেশের আয়োজন করা হয়েছে।’ হত্যাকাণ্ড বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে সাতদিনের জন্য ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আগামী ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর তারা এ কর্মসূচি পালন করবেন।

প্রসঙ্গত, ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকেলে লিপুর চাচা বাদী হয়ে নগরীরর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী