নাসিরনগরে মসজিদ থেকে প্রতিমা উদ্ধার!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৬, ২০:৪০আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ২০:৪৬

নাসিরনগরে মসজিদ থেকে উদ্ধার করা লক্ষ্মী প্রতিমা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এবার একটি মসজিদের ভেতর থেকে আস্ত একটি লক্ষ্মী প্রতিমা উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কুণ্ডা ইউনিয়নের বিটুই গ্রামের বিটুই জামে মসজিদের ভেতর থেকে পুলিশ প্রতিমাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাসিরনগর থানার ওসি আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই এলাকায় সংখ্যালঘুদের ওপরে  হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা এবং একজন মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই এ ঘটনা ঘটল।

নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, সকালে খবর পেয়ে প্রায় ২ ফুট উচ্চতার মূর্তিটি থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি ঘোলাটে করার জন্য কেউ এমনটি করতে থাকতে পারে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এদিকে, মসজিদের ইমাম মো. শাহাব উদ্দিনের ধারণা, সরকার এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো.ছায়েদুল হকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কোনও কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে।

মসজিদের ইমাম মো. শাহাব উদ্দিন আরও জানান, আজ ভোরে আজান দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে তিনি সেখানে প্রতিমা দেখেন। পরে তিনি বিষয়টি পুলিশ ও এলাকাবাসীকে জানান।

কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মো.ওয়াছ আলী জানান, রাজনৈতিক গ্রুপিং এর ফলে ফায়দা লুটার জন্য এমন হয়েছে। ঘটনার পর হিন্দু-মুসলমান মিলে সভা হয়েছে। পরবর্তীতে যাতে কেউ এমন ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

এমন ঘটনা ঘটিয়ে কেউ আমাদের এলাকায় হিন্দু-মুসলমান সম্পর্কের ভাটা আনতে পারবে না বলেও জানিয়েছেন চেয়ারম্যান ওয়াছ আলী।  

/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম