নাসিরনগরে গ্রেফতার ৮ জনের রিমান্ড মঞ্জুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৬, ১৪:৫৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৫:০৩

নাসিরনগরে গ্রেফতার ৮ জনের রিমান্ড মঞ্জুর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় প্রথম দফায় গ্রেফতার ১১ জনের মধ্যে আট জনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মাহাবুবুর রহমান রিমান্ড আবেদন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আটজনের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত,   ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ২৮ অক্টোবর জেলার নাসিরনগরে হামলা চালায় একটি সাম্প্রদায়িক গোষ্টি। এ সময় ১০টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলা চালানো হয়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এসব মামলায় অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়েছে। সর্বশেষ সোমবার পর্যন্ত এ মামলায় ৭৪ জনকে গ্রেফতার করা হয়।  

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি