নাসিরনগরে ফের হিন্দু বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৬, ১২:৪৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১২:৪৪

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আবারও হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৩ নভেম্বর) ভোরে সদরের পশ্চিম পাড়ায় ছোট্ট লাল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে ওই ঘরে রাখা ৫টি জাল পুড়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, ওই এলাকায় গ্রামবাসীর পাশাপাশি পুলিশি পাহারাও ছিল। ভোরের দিকে একটি জাল রাখার ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।  আগুন লাগানোর আগের ঘটনাগুলোর সঙ্গে এই ঘটনার মিল রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।’

প্রসঙ্গত, ফেসবুকে ধম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরের ১০ টি মন্দির এবং শতাধিক বাড়িঘরে হামলার ঘটনায় ঘটে। পরে ৮ নভেম্বর ভোররাতে আবারও ওই এলাকার কয়েকটি পাড়ার ছয়টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- 

রাস্তাঘাটে দিব্যি চলছে শ্রবণশক্তি হারানোর চিকিৎসা!

হিসাব রক্ষণ কর্মকর্তার দখলে শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল!

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম