সিরাজগঞ্জে ট্রেনের ৭ বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৬, ১৪:১৭আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৪:২০

সিরাজগঞ্জে ট্রেনের ৭ বগি লাইনচ্যুত সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ এলাকায় ইঞ্জিনসহ একটি মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রবিবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় ইকোর্পাকের পাশে এঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে বিভাগের স্থানীয় ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, দিনাজপুরের পার্বতীপুর থেকে মালবাহী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছার পর প্রথমে ইঞ্জিন লাইনচ্যুত হয়। পর্যায়ক্রমে ইঞ্চিনের পিছনে থাকা ৬টি বগিও লাইনচ্যুত হয়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সিরাজগঞ্জে ট্রেনের ৭ বগি লাইনচ্যুত

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী ডিভিশনের ট্রান্সপোর্ট অফিসার (ডিটিও) শওকত জামিল মোহসী জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য দুপুর ১২টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছার পর বগি সরিয়ে লাইন সচল করা হবে। তবে কতক্ষণের মধ্যে লাইন সচল হবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

আরও পড়ুন- 

জানুয়ারিতেই তৃণমূল আ. লীগে শুদ্ধি অভিযান

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের