রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য দালালরা দায়ী: বিজিবি মহাপরিচালক

কক্সবাজার প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৬, ১৪:০৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৪:০৬

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন সীমান্তে কঠোর নিরাপত্তা থাকার পরও কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।এজন্য সীমান্তে এক শ্রেণির দালালকে দায়ী করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে শুক্রবার সীমান্ত পরিস্থিতি পর্যাবেক্ষণ করে টেকনাফে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘নতুন করে রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি টহল আরও জোরদার করা হয়েছে।’

এ সময় তার সঙ্গে ছিলেন বিজিবি চট্টগ্রাম রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান, বিজিবি কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনিসুর রহমান, বিজিবি টেকনাফ-২ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

সীমান্ত পরিস্থিতি পর্যাবেক্ষণ করতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পৌঁছান। এরপর বিকালে তিনি টেকনাফ যান।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে