নীলফামারীতে ভেজাল সার কারখানার সন্ধান, গ্রেফতার ২

নীলফামারী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ০২:১৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ০২:১৫

নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নে ‘জয় অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেড’ নামে একটি ভেজাল সার কারখানার সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ওই সার কারখানার মালিক মোখছেদুর রহমানের দুই ছেলে মিলন মিয়া (২২) ও লিমন মিয়াকে (২০) গ্রেফতার করেছে।

ভেজাল সার কারখানা এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকতা কেরামত আলী ও নীলফামারী থানা পুলিশ। পরে এ কারখানার ২০০ বস্তা ভেজাল জিমসাম সার জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার ওসি বাবুল আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুরী দেওয়ানী পাড়া গ্রামে এই কারখানা গড়ে তোলা হয়েছিলো।

প্রসঙ্গত, এর আগেও চলতি বছরের ১৪ আগস্ট রাতে অভিযান চালিয়ে ওই কারখানায় মজুদ থাকা ২০০ মণ ভেজাল সার ধ্বংস করেছিল ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কারখানার জীবন সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে জীবন সরকার ওই সার কারখানার মালিকানা বিক্রি করে দেয় বলে জানা গেছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম