যে কারণে সাব্বিরের জরিমানা ১২ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৬, ২০:১৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ২১:৫৩

‘নারী কেলেঙ্কারিতে’ সাব্বিরের জরিমানা ১২ লাখ চলতি বিপিএল-এ শৃঙ্খলা ভঙ্গের বরাত দিয়েই বার বার শিরোনামে আসছেন সাব্বির রহমান। রংপুরের ক্রিকেটার শাহজাদের সঙ্গে বিবাদে জড়োনোর পর এবার নতুন আরেক কেলেঙ্কারিতে জড়ালেন সাব্বির। শুধু সাব্বিরই নন একই পাপে পাপী হয়েছেন আল আমিন হোসেনও!

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই ক্রিকেটার কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন সেই বিষয়টি উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে জাতীয় দলের পেসার আল আমিন হোসেন ও সাব্বির রহমানকে। আল আমিন চলতি আসরে বরিশাল বুলসের হয়ে খেলছেন। অন্যদিকে সাব্বির খেলছেন রাজশাহী কিংসের হয়ে।

আল আমিন হোসেন চলতি আসরে ‘এ’ ক্যাটাগরির তালিকাতে ছিলেন। সেই হিসেবে তার টাকার পরিমাণ ২৫ লাখ টাকা। বিপিএল গভর্নিং কাউন্সিল তার চুক্তির টাকার ওপর ৫০ শতাংশ জরিমানা করেছে। আল আমিনকে তাই সাড়ে ১২ লাখ টাকা জরিমানা দিতে হবে।

এছাড়া রাজশাহীর হয়ে খেলা সাব্বির রহমানকে তার চুক্তির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই আসরে সাব্বির ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন। সেই হিসেবে তার প্রাপ্য টাকার পরিমাণ ৪০ লাখ টাকা। সাব্বিরকে তাই ১২ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে।

বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের কারণ উল্লেখ না করলেও সন্দেহের উদ্রেক করে জরিমানার অঙ্ক। এমন কী করেছেন এই দুই ক্রিকেটার যে তাদের অত বড় অঙ্কের জরিমানা- প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে। বিসিবির বিজ্ঞপ্তির মাধ্যমে শৃঙ্খলাভঙ্গের বিষয়টি উল্লেখ করলেও সংস্থাটির এক সূত্র নিশ্চিত করেছে শাস্তিটা আসলে ‘নারীঘটিত’ কেলেঙ্কারির কারণে!

সূত্রে পাওয়া খবরের সঙ্গে দুইয়ে দুইয়ে চার মেলানো যেতেই পারে যখন বিসিবির বিজ্ঞপ্তির শেষের অংশে লেখা ‘জাতীয় দলের খেলোয়াড় হিসেবে তাদেরকে দায়বদ্ধতার বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়েছে’ ও ‘এ ধরনের কাণ্ডের পুনরাবৃত্তি আরও কঠোর শাস্তির মুখে ফেলবে’ কথাগুলো উল্লেখ করে।  

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম