খুলনায় বাসায় ফেরার পথে ব্যবসায়ী খুন

খুলনা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ০৪:৩২আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ০৪:৩২

খুলনা খুলনার পাইকগাছা উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুষ্পেন্দু বিকাশ মণ্ডল (৪০) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে বাসায় ফেরার পথে পাইকগাছার পাতরাবুনিয়া নামক স্থানে এ খুনের ঘটনা ঘটে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পাতরাবুনিয়া নামক স্থানে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী বিকাশ নিহত হয়েছেন। সেখান থেকে ওই ব্যবসায়ীর মটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।’ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও প্রাথমিক ধারণা করছে পুলিশ।
তিনি আরও জানান, নিহত ব্যবসায়ীর লাশ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তিনি উপজেলার গড়ইখালি ইউনিয়নের বগুড়ারচক এলাকার মৃণাল কান্তি মণ্ডলের ছেলে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম