নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার আস্থা আছে: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৬, ২০:০৮আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২০:১৩

নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার আস্থা আছে: আইভী আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার আস্থা রয়েছে,তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে।’  বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে নাসিক ৮নম্বর ওয়ার্ডে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, ‘বিগত দিনে আমার উন্নয়নের রাস্তাঘাট আওয়ামী লীগ বিএনপি সবাই ব্যবহার করছে। আমি বিশ্বাস করি দলমত নির্বিশেষে সবাই নৌকার প্রার্থীকে বিজয়ী করবে। এ উন্নয়নই আমার এক মাত্র ভরসা। এখন পরীক্ষার পালা এসেছে। দেখি নগরবাসীর ভালোবাসা নিয়ে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা।’

তিনি বলেন,‘আমি সবাইকে নিয়ে নির্বাচন করবো। আওয়ামী লীগের সব নেতাকর্মীরা আমার পাশে আছে। তারা সবাই মিলে নৌকার জন্য মাঠে নেমে কাজ করবে। তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগে মধ্যে কোনও বিভেদ নাই। সকলে এক আছে,এক থাকবে।’

আসন্ন নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, ‘একটা নির্বাচন করতে হলে যে ধরনের আইনশৃঙ্খলা প্রয়োজন নির্বাচন কমিশন সে ধরনে প্রস্তুতি নিবে। প্রচারণার পর যদি দেখি নির্বাচনের কোনও বিঘ্ন ঘটবে তখন আইনশৃঙ্খলার বিষয়ে কথা বলবো।’

অনুষ্ঠানে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া জুলহাস সভাপতিত্ব করেন। এসময় মুক্তিযোদ্ধা এহসান কবীর রমজান, মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা মজিদ সাউদ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান