বোচাগঞ্জে সুইপার কলোনিতে আগুন, অভিযুক্ত জুয়েল একদিনের রিমান্ডে

দিনাজপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ০০:৩৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০০:৪১

 

দিনাজপুর দিনাজপুরের বোচাগঞ্জে সুইপার কলোনিতে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত জুয়েলকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রবিবার তাকে দিনাজপুর প্রথম শ্রেণির জুডিশিয়াল আমলি আদালতে হাজির করা হয়। এসময় জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চাইলে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল আলম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদে জুয়েল তেমন কোনও তথ্য দেয়নি। আশা করা হচ্ছে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
তিনি আরও জানান, এলাকাবাসীর মারধরে জুয়েল আহত, তাই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জুয়েলের বিরুদ্ধে থানায় ১৬টি মামলা রয়েছে। তার বাবা আইয়ুব আলী এলাকার একজন চিহ্নিত পকেটমার। তিনি একসময় সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর ছিলেন এবং বর্তমানে পৌর বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার জানান, এই ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছে তা আদালতে বিচারাধীন। তাই প্রশাসনের পক্ষ থেকে কোনও তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে প্রয়োজন হলে তদন্ত কমিটি গঠন করা হবে।
এদিকে এলাকাবাসী জানায়, জুয়েল প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তাদের এলাকায় আসতো। গত দূর্গাপূজার সময়ে জুয়েল নেশাগ্রস্ত অবস্থায় হরিজন সম্প্রদায়ের মন্দিরের সাজানো প্যান্ডেলের কাপড় ছিড়ে ফেলে। এসময় তার কাছে কাপড় ছিড়ে ফেলার কারণ ও ক্ষতিপূরণ চাওয়া হলে তার সঙ্গে হরিজন সম্প্রদায়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর আগেও রেলকলোনি এলাকায় হরিজন সম্প্রদায়ের লোকজনকে মারধর করে জুয়েল। প্রায়ই জুয়েল ওই সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগ করবে বলে হুমকি দিতেন। এ ঘটনার জের ধরেই তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

এ ঘটনায় ওই সম্প্রদায়ের রয়েল বাসফোর বাদী হয়ে বোচাগঞ্জ থানায় জুয়েলসহ দুজনের নাম দিয়ে ও অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে ১৪৩, ৪৪৮, ৪৩৬, ৪২৭, ৫০৬ ও ৩৪ দণ্ডবিধি ধারায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত শনিবার (৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে বোচাগঞ্জ পৌর শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন (সুইপার) কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৭টি হরিজন সম্প্রদায়সহ ১০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সর্বস্ব হারিয়ে এসব পরিবারের লোকজন খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বিএনপি নেতা আইয়ুব আলীর ছেলে জুয়েল এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জুয়েলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস