‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযানে ৫ হুজি সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ১২:০৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১২:০৯

হরকাতুল জিহাদ চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজির) পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে  দুটি পিস্তল, ১৬৭ রাউন্ড গুলি, সাতটি ম্যাগাজিন, ১২টি (আইইডি) ইমপ্রোভাইজ এক্সক্লুসিভ ডিভাইস, তিনটি চাপাতি, তিনটি ছুরি ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  
র‌্যাব- ৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ বলেন, ‘গ্রেফতার করা পাঁচ হুজি সদস্যকে এখন র‌্যাবের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে তাদের আকবর  শাহ থানায় হস্তান্তর করা হবে ।’
এর আগে  বৃহস্পতিবার ভোর থেকে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন কর্নেল হাট এলাকার মুখিনতালুকদার পাড়ায় ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর একটি দল। র‌্যাব- ৭ এর সদস্যরা এই অভিযানে অংশ নেন।
লে. কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ আরও জানান, আটক হুজি সদস্যরা ওই বাসায় ১৫  থেকে ২০ দিন আগে ভাড়াটিয়া হিসেবে উঠেছিল। এ ঘটনার পর বাড়ির মালিক পালিয়ে গেছেন। এদের মধ্যে দুজনকে বুধবার রাতে শহর থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিকে বৃহস্পতিবার ভোরের এ অভিযান চালানো হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ২৩ মার্চ একই এলাকা থেকে অস্ত্র ও বোমাসহ জেএমবির সদস্য এরশাদকে আটক করা হয়।
/এমডিপি/এনএল/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের