শামীম ওসমানের পদত্যাগ চান না আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৬, ২০:০৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ২০:২০

সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে প্রচার চালাতে প্রয়োজনে সংসদ সদস্য পদ ছাড়তে পারেন বলেও জানিয়েছেন এমপি শামীম ওসমান। তবে শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপির পদ থেকে পদত্যাগ করুক, তা চান না আইভী।

আইভী বলেছেন, ‘শামীম ওসমান একজন সংসদ সদস্য। তিনি জনগণের জন্য কাজ করবেন। তিনি কেন পদত্যাগ করতে যাবেন। আচরণবিধি লঙ্ঘনের কারণে তিনি প্রচারণায় নামতে পারবেন না। তবে তার কথায় উদ্বুদ্ধ হয়ে শনিবার থেকে আওয়ামী লীগের সবাই নৌকার পক্ষে আরও স্পৃহা নিয়ে কাজ করবেন।’

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে আইভী এসব কথা বলেন। এর আগে বিকালে সংবাদ সম্মেলন করেন শামীম ওসমান।

এসময় শামীম ওসমান বলেন, ‘আমি সবার কাছে আমাদের প্রার্থীর জন্য দোয়া চাইছি। কারণ, আমি এমপি, তাই ভোট চাইতে পারছি না। তবে যদি আমার বোন আইভীর আমাকে প্রয়োজন পড়ে, তবে আমি এমপি পদ ছেড়ে তার পক্ষে মাঠে নামবো। যদি আমার নেত্রীর নির্দেশ পাই।  আর এই সুযোগ যদি আমার নেত্রী না দেন, তাহলে সিটি করপোরেশনের বাইরে বসে নির্বাচনি কাজ করার অধিকার আমার আছে।’

আরও পড়ুন: ‘আমিও আইভীকে কষ্ট দিয়েছি’

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম