শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার

সাভার প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৩আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৩

গ্রেফতার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উস্কানি দেওয়ার অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে একই অভিযোগে ঢাকার তোপখানা রোড থেকে গার্মেন্টস ওয়ার্কার ইউনিটি ফোরামের সভাপতি মোশরেফা মিশু ও সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম খাঁন, শ্রমিক ফ্রন্টের সাভার-আশুলিয়া ও ধামরাই কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাশ এবং স্বাধীন বাংলা গার্মেন্টস কর্মচারী ফেডারেশন আশুলিয়া থানা কমিটির সভাপতি আল-কামরান ও সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, শ্রমিক নেতা ইব্রাহিম, মিজানসহ মোট আট শ্রমিক নেতাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

আরও পড়ুন:
৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা, ৮ শ্রমিক নেতা গ্রেফতার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী